ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ; ধর্ষক আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ; ধর্ষক আটক

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ হেলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

আটক হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বেলায়েত খলিফার ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তিনি আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। পরে শিক্ষকতা ছেড়ে ফার্মেসি ব্যবসা শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কৌশলে ৯ বছর বয়সী শিশুটিকে নিজের ফার্মেসিতে ডেকে নেন হেলাল। পরে দোকানের পেছনের অংশে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে। এ সময় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে টিনের একটি ছিদ্র দিয়ে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। পরে একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, গত ৪ আগস্ট একই এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সামাজিকভাবে বিচার বসেছিল। ওই ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাতের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ; ধর্ষক আটক

আপডেট সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬