ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে-সারজিস আলম

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১০০৬ বার পড়া হয়েছে

৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে-সারজিস আলম

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে। এনসিপি আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নির্বাচনে অংশ নেবে। তাই এখন থেকেই দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।

সারজিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের দুর্নীতিগ্রস্ত বা ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের “শাস্তিস্বরূপ” পার্বত্য অঞ্চলে বদলি করার প্রবণতা বন্ধ করতে হবে। “পার্বত্য এলাকার মানুষরা কি মানুষ নয়?” এখানে এমনিতেই নাগরিক সুযোগ-সুবিধা কম, তার ওপর দুর্নীতিবাজ কর্মকর্তা পাঠালে তারা নিরীহ জনগণের ওপর আরও জুলুম করবে। তিনি এসব পিছিয়ে পড়া অঞ্চলে অভিজ্ঞ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের জোর দাবি জানান।

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বৈষম্য হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। এখানে শুধু বিএনপির দলীয় লোকদের অগ্রাধিকার দেয়া হয়েছে। যার কারণে এই জেলার সাধারণ মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তাদের প্রতিনিধি নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে যোগ্যতা ও প্রতিনিধিত্বের ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর সব ক্ষেত্রে দলীয়করণ ও বৈষম্য দূর করার কথা বলা হলেও স্থানীয় সরকার বা জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলে তিনি তুলে ধরে বলেন।

সভায় এনসিপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে-সারজিস আলম

আপডেট সময় : ০৯:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬