ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

৪র্থ পর্যায়ে মুজিব বর্ষের ঘর পেলো ২২ হাজার পরিবার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১২৩৯ বার পড়া হয়েছে

৪র্থ পর্যায়ে মুজিব বর্ষের ঘর পেলো ২২ হাজার পরিবার

স্টাফ রিপোর্টারঃ

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১টি ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (৯আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন৷ একই সঙ্গে দেশের ১২৩টি উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে ১২টি জেলার সব উপজেলা এই কৃতিত্বের অধিকারী হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহারের ২ লাখ ১৫ হাজার ৮শ ২৭টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে৷

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠিকে গৃহহীন-ভূমিহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন। এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরাসহ নয়টি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করেন।

নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে এসব এলাকায় কেউ গৃহহীন ও ভূমিহীন হলে তাদের জমিসহ বাড়ি দেওয়া হবে, জানিয়ে তিনি বলেন, জমির মালিকানা স্বামী-স্ত্রী উভয়কে দেওয়া হয় এবং জমির রেজিস্ট্রেশন ও মিউটেশনও স্বামী-স্ত্রীর নামে দেওয়া হয়।

এ প্রকল্পে মোট ব্যয় ৮ হাজার ৫শ ৬১ কোটি টাকা৷ আজ বুধবার সকালে এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ২২ হাজার ১শ ১টি ঘর হস্তান্তর করবেন৷ নতুন মাথা গোঁজার ঠাই হবে অসহায় আরও কিছু মানুষের৷

আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের মাঝে ২ কক্ষের আধাপাকা ঘর জমিসহ নিবন্ধন করে দেয়া হচ্ছে৷ চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর হস্তান্তরের মাধ্যমে দেশের আরো ১২টি জেলার সব উপজেলাসহ ১শ ৩২টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে৷

ট্যাগস :

৪র্থ পর্যায়ে মুজিব বর্ষের ঘর পেলো ২২ হাজার পরিবার

আপডেট সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩