ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

এম এইচ ইলিয়াছঃ

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর ১২টার পর।

বৈঠকে ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ারও ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নেন তার বিশেষ দূত মাশরুর মওলা।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মাশরুর মওলা বলেন, মূলত নির্বাচন সামনে রেখে দুই পক্ষের আলোচনা হয়েছে। ইইউ রাষ্ট্রদূত নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কী হবে জানতে চান। এর জবাবে রাষ্ট্রদূতকে বলা হয়, জাপা এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে।

জাতীয় পার্টির পাশাপাশি নির্বাচন বিষয়ে বিএনপিসহ অন্য দলগুলোর মনোভাবের বিষয়েও ইইউ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান মাশরুর। রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এ বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন।

ট্যাগস :

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

আপডেট সময় : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩