ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপকে তেল দেবে না সৌদির আরামকো

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

ইউরোপকে তেল দেবে না সৌদির আরামকো

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের শায়বাহর এম্পটি কোয়ার্টারে অবস্থিত আরামকোর তেলক্ষেত্র। ছবি: রয়টার্স

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার পর আগামী অক্টোবরে ইউরোপের অন্তত দুটি শোধনাগারে অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো।

ইউরোপীয় শোধনাগারগুলো সাধারণত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরামকোর কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল কিনে থাকে। কিন্তু আগামী মাসের সরবরাহ হবে না বলে অন্তত দুই ক্রেতাকে জানিয়েছে আরামকো।

এর আগে সৌদি আরব ইউরোপীয় ক্রেতাদের জানিয়েছিল, কিছু অপরিশোধিত তেলের চালান বাতিল করা হতে পারে। ড্রোন হামলার পর দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। হামলায় পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল ওঠানো-নামানোর কার্যক্রমও ব্যাহত হয়েছে।

আরামকো কয়েক দিনের মধ্যে পাইপলাইনটির আংশিক কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা করছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে পাইপলাইনটি পুরো সক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।

সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থা একদিকে লোহিত সাগরপথে বাধাগ্রস্ত হলেও অন্যদিকে উপসাগরীয় রুটে রপ্তানি বাড়িয়ে সেই ঘাটতির একটি অংশ সামাল দেওয়ার চেষ্টা করছে। সূত্র:রয়টার্স ও ব্লুমবার্গ।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ইউরোপকে তেল দেবে না সৌদির আরামকো

আপডেট সময় : ০১:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬