ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন Logo কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত Logo দলিল লেখক সমিতির নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয় Logo ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ছাত্রশিবির সভাপতি নিহত Logo যুবদল নেতা মাসুদ হত্যার আসামী রাঙামাটিতে আটক Logo কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার Logo মধুখালিতে পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মৃত্যু Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতা-কর্মীকে আটক Logo বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার Logo চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’-সালিশ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি হানজালা

একটি মাছি মারতে গিয়ে বিস্ফোরণে নিজের বাড়িটিই উড়ে গেল!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১১১৬ বার পড়া হয়েছে

একজন বৃদ্ধ তার বয়স ৮০ বছরের কাছাকাছি। তিনি ফ্রান্সে তার বসতবাড়িতে বসবাস করেন। বৃদ্ধ রাতের খাবার খেয়ে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তার চারপাশে ভনভন করতে শুরু করে মাছিটি। মাছিটির ভনভনানিতে বিরক্ত হন তিনি। বাসায় থাকা মশা-মাছি মারার ইলেকট্রিক র‍্যাকেটটি হাতে তুলে নেন তিনি। কিন্তু কে জানত, ঘরের কোণায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশকিছু পরিমাণ দাহ্য গ্যাস।

যেই না তিনি মাছিটিকে মারার জন্য র‍্যাকেটের সুইচ অন করলেন, সেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র‍্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এতে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয় বাড়ির ছাদেরও।
অবশ্য এই ব্যক্তি ভাগ্যবান, শুধু হাত পুড়ে যাওয়া ছাড়া আর তেমন কোনো ক্ষতিই হয়নি তার। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ডরডোন এলাকার পারকোল-চেনড গ্রামে।

যাইহোক, মাছিটির ভাগ্যে কী ঘটেছে সেটা অবশ্য জানা যায়নি। মাছি মারতে গিয়ে ঘর উড়ে যাওয়া বাড়ির ওই ব্যক্তিটি এখন রাত কাটাচ্ছেন স্থানীয় একটি ক্যাম্পসাইটে। আর তার বাড়ির লোকেরা এখন সংস্কার করছেন ক্ষতিগ্রস্ত বসতবাড়িটির।
ট্যাগস :

একটি মাছি মারতে গিয়ে বিস্ফোরণে নিজের বাড়িটিই উড়ে গেল!

আপডেট সময় : ০৮:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১