ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শুরু হচ্ছে স্থানীয সরকার নির্বাচন? Logo মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী Logo সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা Logo বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ Logo সরকারি কর্মকর্তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জরুরি Logo সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা Logo অগ্রণী ব্যাংকের ১ হাজার কোটি সাত্তার গ্রুপের পকেটে Logo শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান

মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুফতি মাহমুদুল হাসান। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাচারীপাড়া আদর্শ বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাহমুদুল হাসান অভিযোগ করেন, ‘বিটিভি নিউজ’-এর সম্পাদক পরিচয়দানকারী স্থানীয় আব্দুল বারী খান উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

তিনি জানান, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল বারী খান এর উদ্যোগে একটি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে একক সিদ্ধান্তে সালাফি মতাদর্শের পাঁচজন আলেমকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় আলেমদের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, এলাকায় হানাফি মাযহাবের অনুসারী বেশি হওয়ায় উভয় মাযহাবের বক্তাদের অন্তর্ভুক্ত করলে সম্ভাব্য বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়ানো সম্ভব।

কিন্তু আব্দুল বারী খান এ বিষয়ে অনড় থাকেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তিনি প্রশাসনের অনুমতি নেওয়ার দাবি করলেও পরে খোঁজ নিয়ে জানা যায়, কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি বলেও দাবি করেন মাহমুদুল হাসান। এ ঘটনার জের ধরে আব্দুল বারী খান তার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করছেন এবং ভবিষ্যতে আরও বিভ্রান্তিকর এমনকি নারী কেলেঙ্কারির নিউজ করার হুমকি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল বারী খান বলেন, তিনি ব্যস্ত আছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন বলে এড়িয়ে যান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মুনিরুল ইসলাম, মুফতি মোঃ ইসরাফিল আলম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নজরুল ইসলাম প্রমূক।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬