ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কবরীর পর এবার ছেলেও হাসপাতালে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

দেশবরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর পর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছেলে শাকের চিশতী।

সোমবার দুপুরে শাকের চিশতী নিজেই গণমাধ্যমকে হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি। জ্বর, স্বাদ-গন্ধ না পাওয়ার পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন ৯৫–এর নিচে নেমে যাওয়ায় ঘাবড়ে যাই। তাই দ্রুত পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে ভর্তি হয়ে যাই।

[irp]

কবরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকের চিশতী মায়ের দেখাশোনা করেছেন। পাঁচ ছেলের মধ্যে চতুর্থ তিনি। বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভাল করছিলেন শাকের। সেখান থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কবরী। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন বরেণ্য এই অভিনেত্রী।

ট্যাগস :

কবরীর পর এবার ছেলেও হাসপাতালে

আপডেট সময় : ০৬:১৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১