ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আজ ফুলবাড়ীয়া সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ১১২৫ বার পড়া হয়েছে

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম রানার (৩০) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন তার বন্ধুরা।

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে চানখারপুলের একটি বাসায় তার বন্ধুরা তাকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রানার বন্ধু ইমরান হোসেন বাবু জানান, রানা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। কয়েক দিন যাবৎ রানার খু্ব মন খারাপ ছিল। একাকি থাকতে চাইতো। চুপচাপ থাকতো। তবে কী চিন্তা করতো সে ব্যাপারে কিছু বলতো না। তাই আমি তাকে বলেছিলাম, বন্ধু তুমি কিছুদিনের জন্য কক্সবাজার ঘুরে আসো।

ঘটনার পরপরই রানার স্ত্রী পরিচয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে রাত দেড়টার সময় সানজিদা নামে এক মেয়েকে আহাজারি করতে দেখা যায়। সানজিদা আক্তার (জান্নাতি) কলেজ শাখা ছাত্রলীগের আগের কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন।

সানজিদা আক্তারের প্রতিবেশী মাইদুল ইসলাম বলেন, সানজিদা আপুকে আমরা জান্নাতি আপু বলে ডাকি। রানা ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে অনেকদিন আগে। রাজনৈতিক কারণে বিষয়টি জানাজানি হয়নি। জান্নাতি আপু ডেমরা রূপগঞ্জের তারাবো এলাকায় একটি বাসায় থাকতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক এক সহ-সভাপতি বলেন, আমরা জানতাম, সানজিদার সঙ্গে প্রেম ছিল। বিয়ে হয়েছিল কিনা তা সঠিক জানি না। মৃত্যুর কারণ যা-ই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উন্মোচন করে বিচারের দাবি করছি।

ট্যাগস :

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩