ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

করোনায় আক্রান্ত অভিনেতা অপূর্ব

News Editor
  • আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১৩৪৬ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গতকাল (৩ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে তাকে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

জানা গেছে, পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। করোনা পরীক্ষা করা হলে গত ২ নভেম্বর পজেটিভ রিপোর্ট আসে অভিনেতার। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন জনপ্রিয় এ অভিনেতা।

জীবনের ২৯ বসন্ত পার করে ৩০-এ পা রাখলেন রাজ ঘরণী শুভশ্রী

অভিনেতার সর্বশেষ খবর জানতে চাইলে বুধবার (৪ নভেম্বর) দুপুরে নির্মাতা আরিয়ান সময় নিউজকে বলেন, ‘অপূর্ব ভাইয়ের শরীরের অবস্থার তেমন কেনো উন্নতি নেই। এখনো আইসিইউতে আছেন তিনি। রক্তের পরীক্ষাগুলো করা হয়েছে, আরও কিছু পরীক্ষা বাকি। সেগুলোর রিপোর্ট হাতে পেলেই উনার সর্বশেষ অবস্থা জানানো যাবে। মেডিসিন চলছে, ডাক্তাররাও পর্যবেক্ষণ করছেন। এখন আসলে সবার কাছে দোয়া চাই। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।’

কোন হাসপাতালে ভর্তি আছেন অপূর্ব? জানতে চাইলে আরিয়ান বলেন, ‘আমরা আসলে হাসপাতালের নাম কোনো নিউজে জানাতে চাচ্ছি না।’

খোঁজ নিয়ে জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের পরিচালনায় একটি নাটকের চিত্রায়ণ অংশ নিয়েছিলেন অপূর্ব।

করোনায় আক্রান্ত অভিনেতা অপূর্ব

আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০