ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

করোনা আক্রান্ত সাবেক এমপি হেলিকপ্টারে ঢাকায়

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১১১০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে সাতক্ষীরা থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

করোনা আক্রান্ত রোগীর সহায়তায় বিমান বাহিনীর জরুরি পরিবহন সেবার অংশ হিসেবে সাবেক এই এমপিকে ঢাকায় আনার বিষয়টি বাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেজে জানানো হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য মনসুর আহমেদকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেইসবুক পোস্টে বলা হয়, সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন মনসুর আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এতে আরও বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে।

ট্যাগস :

করোনা আক্রান্ত সাবেক এমপি হেলিকপ্টারে ঢাকায়

আপডেট সময় : ০৬:০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১