ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার(১১জানুয়ারি) সকালে সদর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় দুঃস্থদের মাঝে দুইশতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

এ শীতবস্ত্র প্রাপ্ত হয়ে উপকৃত স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা প্রদান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানায়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ে দুঃস্থ গরীব অসহায় মানুষদের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে অত্র জোনের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের
বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরণের অনুদান মূলক কর্মসূচী জোন কর্তৃক ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শামীম রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩