ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন

এম এইচ ইলিয়াছঃ

গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকেরা বেছে নিয়েছে তাদের নতুন নগরমাতা জায়েদা খাতুনকে। ১৬ হাজার ১শ ৯৭ ভোটে তিনি হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪শ ৮০ কেন্দ্রের বে-সরকারি ফল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ফল জানানো হয়।

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে
পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯শ ৩৪ ভোট। বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭শ ৩৭ ভোট। ফলে জায়েদা খাতুন ১৬ হাজার ১শ ৯৭ভোটে জয়লাভ করেছে।

গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করছেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২লাখ ৩৮ হাজার ৯শ ৩৪ ভোট, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছে ২ লাখ ২২ হাজার ৭শ ৩৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৩শ ৬২ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩শ ৫২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোঃ রাজু আহাম্মেদ পেয়েছেন ৭হাজার ২শ ৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯শ ৭৪ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মোঃ হারুন-অর-রশীদ পেয়েছেন ২ হাজার ৪শ ২৬ ভোট ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২শ ৬৫ ভোট।

এছাড়া ৫৭টি সাধারণ ওয়ার্ডে ২শ ৪৫ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতায় করেছেন। ১৫ নম্বর ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ৪শ ৮০টি, ভোটকক্ষ ৩ হাজার ৪শ ৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪শ ৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭শ ৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬শ ৯৬ এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন।

নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯শ ৭০ জন, প্রিসাইডিং অফিসার ৪শ ৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩ হাজার ৪শ ৯৭ এবং পোলিং অফিসার ৬ হাজার ৯শ ৯৪ জন।

ট্যাগস :

গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন

আপডেট সময় : ০২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩