ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১০৯২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আস্থা ডেস্কঃ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার, আব্দুল্লাহ শিকদার ও সাজেদুল ইসলামকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী আজগর আলী খান। তবে এ রায়ে অসন্তোস প্রকাশ করে উচ্চ আদালতে যাবার ঘোষণা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আবু সুফিয়ান মোল্যা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় লুৎফর মোল্যা টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেয়ে পাওনা টাকা নিয়ে একই উপজেলার চরকুশলীর উদ্দেশে ভ্যানে রওনা হন। রাত দশটার দিকে ভ্যান থেকে নামার পর লুৎফর মোল্যার মোবাইলফোনে একটি কল আসে। সেখান থেকে তিনি ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ির দিকে রওনা হন। পথে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে চলে যায়।

পরে স্থানীয় নিজামুল মোল্যা নিহত লুৎফর মোল্লার ছেলে সজীব মোল্যাকে ফোনে বিষয়টি জানায়। সজীব পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় ছেলে সজীব মোল্যা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার পরিদর্শক এ কে এম সুলতান মাহমুদ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

ট্যাগস :

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৫:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩