ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঘুষ ও অর্থপাচার মামলায় সাবেক ডিআইজি প্রিজনস পার্থর বিচার শুরু

News Editor
  • আপডেট সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১১২৭ বার পড়া হয়েছে

৮০ লাখ টাকা ঘুষ ও অর্থপাচার মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-১০-এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। একই সঙ্গে, মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেন।

রায়হান হত্যার মামলার তদন্ত কর্মকর্তা বদল

এর আগে, সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস দুদকের দেয়া এই চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের শুনানির জন্য ঢাকার বিশেষ জজ-১০ আদালতে বদলি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, বরখাস্তকৃত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন।

এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশে নিজ বাসস্থানে লুকিয়ে রাখারও অভিযোগ পাওয়া যায় আসামির বিরুদ্ধে।

২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ধানমন্ডির পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরদিন তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

ঘুষ ও অর্থপাচার মামলায় সাবেক ডিআইজি প্রিজনস পার্থর বিচার শুরু

আপডেট সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০