ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

জয়পুরহাটে হত্যা মামলায় আসামী ফাঁসির আদেশ

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ১১১৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে হত্যা মামলায় আসামী ফাঁসির আদেশ

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর হুমায়ুন নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। আজ রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

হুমায়ুন জেলার পাঁচবিবি উপজেলার নাওডোবা এলাকার আবুল হোসেনের ছেলে।

অন্যদিকে এ মামলায় ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার নাওডোবা রাইগ্রাম গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের নছির উদ্দিনের মেয়ে নাছিমার সঙ্গে সেই সময় প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি মেয়েটির পরিবার মেনে নিতে পারেনি।

এরই জের ধরে ২০০০ সালের ১৪ জুন রাতে শালিশের নামে রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে রাতে তাকে মারপিটের পর বিষাক্ত ওষুধ মিশিয়ে পানি পান করানো হয়। এসময় সে ছটফট করতে থাকলে তাকে তার নিজ বাড়িতে দিয়ে যায় আসামিরা। এরপর পরিবারের লোকজন তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরের দিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঃ রাজ্জাক মারা যান।

এ ঘটনায় ওই বছরের ২৮ জুন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা।

ট্যাগস :

জয়পুরহাটে হত্যা মামলায় আসামী ফাঁসির আদেশ

আপডেট সময় : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩