ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

দেশ ছাড়ার খবর অপ্রচার-জাহাঙ্গীর

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ১১০২ বার পড়া হয়েছে

দেশ ছাড়ার খবর অপ্রচার-জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে স্থায়ী বহিষ্কার হয়েছেন। এরপর মনোনয়নপত্র বাতিল হওয়ায় মা জায়েদা খাতুনকে ভোটে দাঁড় করিয়েছেন তিনি।

তবে ভোটের পরই তিনি দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত হচ্ছে। তবে বিষয়টিকে গুজব ও অপ্রচার বলে দাবি করেছেন জাহাঙ্গীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, আগামী ২৬ মে সকাল ৮টা ১৫মিনিটে ঢাকা থেকে দুবাইগামী বেসরকারি একটি এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে (যার নম্বর-ফ্লাইট বিএস ৩৪৩) জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল নম্বর এবং পাসপোর্ট (যার নম্বর- বিএক্স০০১৩০৪২) ব্যবহার করে একটি টিকিট বুকিং দেওয়া হয়েছে।

এরপর থেকেই গুজব ওঠে নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে ফেসবুকে এর জবাব দিয়েছেন জাহাঙ্গীর।

ভিডিও বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, আমি জাহাঙ্গীর আলম আপনাদেরই মেয়র। বিভিন্ন সময় আমাকে নিয়ে অপ্রচার চালানো হয়। আমি নাকি দুবাই চলে যাব, এমন একটি টিকিট সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং কিছু টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ যে কোনো সময় আরও বড় ধরনের গুজব রটাতে পারে। তাই আমি অনুরোধ করব, আপনারা কোনো গুজবে কান দেবেন না। যত বড় গুজবই ছড়াক না কেন, কান দেবেন না। আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং নির্বাচনের ফল নিয়েই ঘরে ফিরব।

ট্যাগস :

দেশ ছাড়ার খবর অপ্রচার-জাহাঙ্গীর

আপডেট সময় : ১১:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩