ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো সড়ক অবরোধ Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র

নওগাঁর রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

News Editor
  • আপডেট সময় : ০৪:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৭২ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে মর্জিনা বিবি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। 

মর্জিনার ভাই এনামুল হক জানান, তার বোন মর্জিনাকে একই গ্রামের পূর্বপাড়ায় শাহাবুর আলীর সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি শাহাবুর আলী খবর দেয় যে তার বোন অসুস্থ। এমন খবর পেয়ে ছুটে এসে দেখেন ততক্ষণে বোন মর্জিনা মারা গেছে। এর কিছু পরেই শাহাবুর আলী পালিয়ে যায়। তবে মর্জিনা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? না শারীরিক সমস্যায় মারা গেছে তা কেউ বলতে পারছে না। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। 

লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মিজুনুর রহমান বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের বরাত দিয়ে বলেন, গৃহবধূর নাকি হার্ডের সমস্যাও ছিল। 

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

নওগাঁর রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

আপডেট সময় : ০৪:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০