ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাত্র খুঁজছেন সারা আলী খান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

শীর্ষ ডিজাইনার মনীষ মালহোত্রার সাম্প্রতিক কালেকশনগুলোর জন্য ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন বলিউড তারকা সারা আলী খান। ‘নূরানিয়াত’ শিরোনামের সেই পোস্ট বেশ সাড়া ফেলেছিলেন তিনি। তবে বউ সাজের ছবিগুলো অন্য কথাও বলছে, যা নেটিজেনদের মনে জল্পনা-কল্পনা সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের একটি পোস্টে ফটোশ্যুটের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন সারা, যেখানে ক্যাপশনে লিখেছিলেন, “#সুশীল #ঘরোয়া #সংস্কারি #মেয়ের জন্য কোনো বিয়ের প্রস্তাব আছে?” আর এমন ক্যাপশনেই আলোচনায় এসেছেন সাইফ আলী খানের কন্যা। সেই পোস্টে সারা সৌন্দর্য তো বটেই, এমন আবেদনের জন্যও সকলের আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন রাতারাতি।

এর আগে অবশ্য সারা গতানুগতিক ছন্দময় ক্যাপশন দিয়েছিলেন। কিন্তু এই ফটোশ্যুটের ছবিগুলো পোস্টের ঠিক আগে তিনি একটি পোস্ট দেন, যার ক্যাপশন ছিলো, “তোমার চোখ তোমার আত্মার জানালা…..।” আর এগুলো নজর এড়ায়নি ভক্তদের। তাই সব মিলিয়ে সারা বিয়ের জন্য রাজি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে।

সারাকে সর্বশেষ দেখা গিয়েছিলো বরুণ ধাওয়ানের সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করতে। সাইফ আলী খানের কন্যা এখন কাজ করছেন আনন্দ এল রায়ের আসন্ন সিনেমা ‘আটরাঙ্গী রে’ এর মূল চরিত্রে, যেখানে তিনি অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার একই পর্দায় উপস্থিত হবেন। দক্ষিণের তারকা ধনুষকেও দেখা যাবে আরেকটি মুখ্য চরিত্রে।

ট্যাগস :

পাত্র খুঁজছেন সারা আলী খান

আপডেট সময় : ০৬:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১