ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৩ অক্টোবর

News Editor
  • আপডেট সময় : ০১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১২৫৭ বার পড়া হয়েছে

কিশোর আলোর অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ আসামির বিরুদ্ধে মামলা আমলে নিয়েছেন আদালত এবং অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন।

সেনা প্রত্যাহার করলে সামরিক অভিযান বন্ধ রাখবঃ আলিয়েভ

উল্লেখ্য, ২০১৯ সালের ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিক্ষার্থী আবরার। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই অনুষ্ঠানের আয়োজক ছিল প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলো। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কিশোর আলোরও প্রকাশক। কিশোর আলোর সম্পাদক হলেন আনিসুল হক।

এ ঘটনায় ৬ নভেম্বর আবরারের বাবা মো. মুজিবুর রহমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক, অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।

প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৩ অক্টোবর

আপডেট সময় : ০১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০