প্রেমের প্রস্তাব পেয়েছিলেন প্রিয়াঙ্কা
- আপডেট সময় : ১১:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১০৫৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ প্রিয়াঙ্কা চোপড়ার রূপে দিওয়ানা হওয়া লোকের সংখ্যা কম নয়। সবাই যেন তাকে পেতে মরিয়া। কিন্তু পুরুষ ছাড়াও কিন্তু একজন নারী আছেন, যিনি প্রিয়াঙ্কাকে দিয়েছিলেন প্রেমের প্রস্তাব। ভারতের জনপ্রিয় টেলিভিশন টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন পিসি।
অনুষ্ঠান উপস্থাপক করণ জোহর তাকে প্রশ্ন করেছিলেন, কোনো লেসবিয়ান (সমকামী) সম্পর্কের অভিজ্ঞতা আছে কি না—উত্তরে প্রিয়াঙ্কা জানান, বলিউড ইন্ডাস্ট্রির একজন নারী তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। যদিও তাকে মুখের ওপর না করতে পারেননি। বিনয়ের সঙ্গে তাকে জানিয়েছিলেন, তার বয়ফ্রেন্ড আছে।
[irp]
প্রিয়াঙ্কা বলেন, “বেশ কয়েক বছর আগে, একটা নাইটক্লাবে গিয়েছিলাম। তখন এক নারী আমার সঙ্গে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করছিলেন। আমার প্রশংসা করেই যাচ্ছিলেন আর ফ্লার্ট করছিলেন। আমি বুঝতে পারছিলাম না ওকে না বলব কীভাবে। কারণ, ওকে আমি চিনতাম। তখন বাধ্য হয়ে বলেছিলাম, আমার একটা বয়ফ্রেন্ড আছে। আমি পুরুষদেরই প্রেফার করি।”
তবে সেই সময়ে সত্যি কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা নিজের জীবনের এমন অনেক ঘটনা এবং প্রেম, সম্পর্ক ইত্যাদি নিয়ে খোলাখুলি কথা বলেছেন তার বায়োগ্রাফি ‘আনফিনিশড’ বইটিতে। এই বিষয়গুলো নাকি তার স্বামী নিক জোনাস পড়তে সবচেয়ে ভালোবাসেন।
প্রিয়াঙ্কা বইতে জানিয়েছেন, একসময়ে একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তিনিও ভেঙে পড়েছিলেন। নিজেকেই প্রায় হারিয়ে ফেলেছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় লেগেছিল।
[irp]























