ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

ফরিদপুর হেফাজত ইসলামের সাবেক সভাপতির দাফন সম্পন্ন

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ১১১৬ বার পড়া হয়েছে

ফরিদপুর হেফাজত ইসলামের সাবেক সভাপতির দাফন সম্পন্ন

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম, ফরিদপুর জেলা হেফাজত ইসলাম ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল হক (দা:বা:) কে চোখের জলে চীরবিদায় জানিয়েছেন তার হাতে গড়ে উঠা মুফতী মাওলানাসহ ধর্মপ্রাণ শত শত মুসলমান সম্প্রদায়।

আজ বৃহস্পতিবার বাদ যোহর ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজ পড়ান বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ আকরাম আলী সাহেব। জানাজা শেষে মাদ্রাসার মসজিদের পাশে মরহুমের লাশ দাফন করা হয়।

মরহুমের জানাজায় ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, আওয়ামী লীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী অংশগ্রহন করেন।

উল্লেখ্য বার্ধক্যজনিত কারণে বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মাওলানা জহুরুল হক তার প্রতিষ্ঠিত পুরুরা মাদরাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই আলেম, সামচুল হক ফরিদপুরী (রঃ) এর খলিফা ছিলেন। ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় ১০ বছর। স্বাধীনতা ঘোষনা হওয়ার পর সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ওই মাদারাসায় মুহতামিম হিসেবে জীবনের ৭০ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার কাছে পড়াশোনা করে হাজারো ছাত্র আলেম মাওলানা ও মুফতী হয়েছেন। তার মৃত্যুতে মরহুমের পরিবারের সদস্যদের পাশাপাশি আলেম সমাজেও শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

ফরিদপুর হেফাজত ইসলামের সাবেক সভাপতির দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩