ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ: প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

দেশের সার বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের বাদ দিয়ে সারাদেশে নতুন ডিলার নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চিফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এমন প্রতিশ্রুতি দেন।

সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম ফ্লোর নিয়ে পয়েন্ট অব অর্ডারে অভিযোগ করেন, আগের সরকারের সময় নিয়োগ পাওয়া কিছু সার ডিলার এখনও বহাল রয়েছে এবং তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। এতে কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের জন্য। যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়, কৃষকেরা ন্যায্যমূল্যে সার পায়।

এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিকে স্বাগত জানিয়েছে। সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬