শিরোনাম:
বসরাই গোলাপ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১১৩৮ বার পড়া হয়েছে
বসরাই গোলাপ
হোসনে আরা রিতা
বসরাই গোলাপে বুকের গন্ধ মেখে বলেছিলে একটু হেসে, প্রান প্রিয়ার মুখে শত চুম্বন এঁকে ললাটে ।
বুকের মাঝে প্রেম জমেছে নীরব নিশিরাতে, ইচ্ছে করে লক্ষ চুম্বনে ভরিয়ে দিতে তোমার আলতো ঠোঁটে ।
কামনার বিষ যেনো ছরিয়ে পরে সারা অঙ্গ খানিতে , বসরাই রজনী গোলাপ গন্ধ হীন…. অমলিন সাজে বেজেছিলো বেদনার সুর হৃদয় মাঝে।
রঙহীন রঙ্গ মঞ্চে উপচে পরে ছিলো জনতার মাঝে , অতীতের স্মৃতিরপাতা ভুলা যায় না ।
খুঁজে ফিরি তার প্রতিচ্ছায়া আভিধানিক প্রয়োগ বর্তমানের অনুভূতি তে পাই না তার খোঁজ,
রিক্ত আমি ভালোবাসায় সিক্ত আমি প্রেমে প্রেমের সুধা পানের আশায় পথটি গেছে থেমে খুলে দাও মনের জানালা ঢুকি চুপিসারে জবর দখলের দলিলে নয় দাক্ষিণ্যের বাহুডোরে।























