ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন Logo কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত Logo দলিল লেখক সমিতির নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয় Logo ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ছাত্রশিবির সভাপতি নিহত Logo যুবদল নেতা মাসুদ হত্যার আসামী রাঙামাটিতে আটক Logo কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার Logo মধুখালিতে পুলিশ হেফাজতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মৃত্যু Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতা-কর্মীকে আটক Logo বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার Logo চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’-সালিশ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি হানজালা

বাংলাদেশে নতুন প্রজাপতির সন্ধান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:২৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১১১৩ বার পড়া হয়েছে

পাখনায় গোল গোল কালো চাকতি ওয়ালা প্রজাপতি সন্ধান ছিলো তিনটির। যাদেরকে রিং জাতীয় প্রজাপতি বলা হয়ে থাকে। বাংলাদেশে রিং জাতীয় প্রজাপতির সেই তালিকায় যুক্ত হলো আরও একটি প্রজাপতি। বিষয়টি দাবি করছেন রাজশাহীর‘হাইটেবিল‘ নামের একদল ফটোগ্রাফার।

গত ১ অক্টোবর রাজশাহীর পদ্মাপাড় শিমলা এলাকায় সন্ধান পেয়েছেন তারা। বিষয়টি জানিয়েছেন ‘হাইটেবিল’গ্রুপ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। নতুন পাওয়া প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম ‘ইপথিমা অ্যাস্টেরোপ’ ।

বাংলাদেশের প্রজাপতির তালিকায় এটি রেকর্ডেড ছিলো না দাবি করে ইমরুল কায়েস জানান, প্রজাপতির বেশ কয়েকটি পরিবার আছে। এটি ব্রাস্টফুটেড বাটারফ্লাইয়ের পরিবারের মধ্যে পড়ে। ব্রাস্টফুটেডের মধ্যে কয়েকটা আছে রিং। যার বিশেষত্ব হলো এদের পাখনা বাদামী রংয়ের এবং পাখনার উপরে কালো রংয়ের গোল গোল চাকতি থাকে। গোটা পৃথিবীতে এই রিং জাতীয় প্রজাপতি ২০টির মতো আছে।

বাংলাদেশে রিং জাতীয় প্রজাপতির মধ্যে ৩টা রেকর্ডেড। যার দুইটা প্রায়ই দেখা যায় আরেকটা খুব কম দেখা যায়। এইটা দিয়ে বাংলাদেশে রিং জাতীয় প্রজাপতির সংখ্যা ৪টি।

কিভাবে খোঁজ পেলেন সে বিষয়ে জানতে চাইলে ইমরুল কায়েস বলেন, হাইটেবিল গ্রুপটি মাছ, প্রজাপতি, ফড়িং, পোকা মাকড়, পাখি নিয়ে স্টাডি করি। আমরা দীর্ঘদিন ধরেই খুঁজছিলাম। সন্দেহ ছিলো বর্ডারের ওপাশে যেহেতু আছে সেহেতু বাংলাদেশেও থাকতে পারে।

সেদিন বৃষ্টি শেষে আমরা বসেছিলাম পদ্মাপাড়ের ওই এলাকায়। প্রথমে আমাদের আকাশ মজুমদার নামের একজন সদস্য সেটি লক্ষ্য করেন। পরে ডা. মাহমুদুল হক ওলি বিকেল ৫টার দিকে প্রথম ছবি তুলেন। গ্রুপ সদস্য দুর্লভ এবং তুষার ইসলামকে সাথে নিয়ে সবাই তুলেছিলেন প্রজাপতিটির ছবি।

ট্যাগস :

বাংলাদেশে নতুন প্রজাপতির সন্ধান

আপডেট সময় : ০৮:২৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১