ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বাংলাদেশ সফরের আমন্ত্রণ তামিমের

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • / ১১৪১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের হতাশার গল্প লিখে। একটা ম্যাচও জিততে না পেরে কিউইদের কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তবে চিত্রটা উলটো বাংলাদেশের মাটিতে। কিউইরাও হোয়াইটওয়াশের লজ্জা পায় বাংলাদেশের কাছে।

ওয়েলিংটনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ, এবার দেশের পথ ধরবেন অধিনায়ক তামিম ইকবাল। আগেই বলে রেখেছিলেন তামিম, টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না।

কিউইদের তাদের মাটিতে কোনো ফরম্যাটেই হারাতে না পারা বাংলাদেশের নয়া অধিনায়ক তামিম অনেক আশা নিয়ে সফলতার গল্প লিখতে গিয়ে ব্যথিত হয়েই ফিরছেন।

নিউজিল্যান্ডের পেস আর বাউন্সি উইকেটে পাত্তাই পায়নি টাইগার ব্যাটসম্যানরা। যদিও ম্যাচের আগে আগের দুই ম্যাচের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলে রাখেন, বাংলাদেশে এসে স্পিন উইকেটে খেলার জন্য।

‘আমরা এখানে শুধু ওয়ানডে নয়, টেস্টও খেলেছি। আমি চাই নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসুক, আমাদের স্পিন উইকেটে খেলুক।’

ম্যাচ শেষে তামিম স্বীকার করেছেন, নিজেদের ব্যর্থতার কথা। ব্যাটিং ভালো হলে ৩০০ রান তাড়া করেও জেতা সম্ভব ছিল।

‘এখানে যে দলই আসুক, ৩০০ রান তাড়া করা সম্ভব তবে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেটা মোটেও ঠিক ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

ট্যাগস :

বাংলাদেশ সফরের আমন্ত্রণ তামিমের

আপডেট সময় : ০৫:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১