ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বিএনপির সমাবেশ শুরু

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ১০৯২ বার পড়া হয়েছে

বিএনপির সমাবেশ শুরু

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তবে সকাল ৮টা থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুই সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ ছাড়া আশপাশের গলিগুলোতেও নেতাকর্মীরা অবস্থান করছেন। একদিকে পল্টন মোড়, কাকরাইল মসজিদ পর্যন্ত, অন্যদিকে মতিঝিল, নটর ডেম কলেজের অলিগলিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ সমাবেশ চলছে। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশ কেন্দ্র করে রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় তল্লাশি করছে পুলিশ। সকাল থেকে এ তল্লাশি শুরু করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর মুঠোফোন ঘেঁটে দেখার পর তাদের আটক করা হয়েছে।

ট্যাগস :

বিএনপির সমাবেশ শুরু

আপডেট সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩