ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

বুধবার ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

বুধবার ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ

আগামী বুধবার রাজধানীতে সমাবেশের মাধ্যমে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। একই দিন ঢাকায় শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নিজেদের শক্তির জানান দিতে সেদিন রাজপথে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে দলটি। ফলে পাল্টাপাল্টি কর্মসূচিতে আবারও উত্তপ্ত হতে যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ হবে। সেখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করেছে। সেখানে থানা, ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের বুধবার সর্বোচ্চসংখ্যক নেতা-কর্মী উপস্থিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী গণমাধ্যমকে বলেন, ‘১২ জুলাইয়ের শান্তি সমাবেশ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জনসমুদ্রে রূপ নেবে।

এদিন দেড় লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে গুলিস্তান-নবাবপুর, দৈনিক বাংলা মোড়, মুক্তাঙ্গন-জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকা শুধু আওয়ামী লীগের দখলে থাকবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, ‘বিরোধীরা বিদেশিদের কাছে আমাদের নামে নানান অভিযোগ করছে। দেশে এখন ইইউ ও মার্কিন প্রতিনিধিদল (আজ আসবে) অবস্থান করছে। দেশের জনগণ যে আমাদের সঙ্গে আছে, সেটা বুধবার শান্তি সমাবেশের মাধ্যমে প্রমাণ দেব।

ট্যাগস :

বুধবার ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

আপডেট সময় : ০১:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩