ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রামপালে দুই সন্তানের জননী গৃহবধূকে হত্যার অভিযোগ

News Editor
  • আপডেট সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / ১১৩৮ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলা প্রতিনিধি
রামপালে রাধিকা পাল (৩৮) নামের এক গৃহবধূকে লাথি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে।
উপজেলার পিত্তে গ্রামের নিহতের স্বামী দিলীপ পাল জানান, লাউ চুরির মিথ্যা অভিযোগ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে বুধবার বেলা ১২ টায় তার স্ত্রী রাধিকাকে লাথি মারেন একই এলাকার মৃত কৃষ্ণ পালের পুত্র সুদীপ পাল (৫০)। ওই সময় দিলীপকে মারপিট করেন, সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত বিদ্যাধর পালের পুত্র রবিন পাল (৫৫)।
এ সময় রাধিকা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে স্থানীয়ভাবে চিকিৎসার পর রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বেলা আড়াইটায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুদীপ্ত বাকচী মৃতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।
অভিযুক্ত সুদীপ পাল জানান, অভিযোগ সত্য নয়। দিলীপ পাল তার নিজ স্ত্রী কে মারপিট করে মেরে ফেলে প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। তদন্তকারী কর্মকর্তা আনসার উদ্দিন জানান, আমরা সুরতহাল নির্ণয়ের করেছি।
গৃহবধূ নিহতের ঘটনায় বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে, তবে এর বেশী কিছু মন্তব্য করতে চাননি।
ট্যাগস :

রামপালে দুই সন্তানের জননী গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০