ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রাশিয়ার সম্মাননা পেলেন চট্টগ্রামের আশিক

News Editor
  • আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান। ১৯৭৩ সালে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ অভিযানে নিহত সোভিয়েত ইউনিয়নের নাগরিক ইউরি রেডকিনের সম্মানে চট্টগ্রামের লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আশিক ইমরানকে সম্মাননা মেডেল হস্তান্তর করেন। আশিক ইমরানের নেয়া উদ্যোগের জন্য রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়ে বলেন, এই মেমোরিয়াল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে।

ধর্ষণবিরোধী আন্দোলনের নেতা ধর্ষণ মামলায় গ্রেফতার

তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনকেও মেমোরিয়াল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে আশিক ইমরান বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। রেডকিন মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে বাংলাদেশ যে কখনোই তার প্রকৃত বন্ধুদের ভুলে যায় না, তা আবারও প্রমাণিত হলো বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়ার সম্মাননা পেলেন চট্টগ্রামের আশিক

আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০