শিল্পা ছাড়া পুরো পরিবার করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ১০:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃকরোনায় আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির গোটা পরিবার। ছেলে-মেয়ে, স্বামীসহ শ্বশুর-শাশুড়িও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে অভিনেত্রীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই এই খবর দিয়েছেন।
[irp]
টুইটারে এক পোস্টে শিল্পা বলেন, ‘গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর-শাশুড়ি, সামিশা, বিয়ান, আমার মা এবং স্বামী রাজ করোনায় আক্রান্ত। তারা প্রত্যেকেই নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে। বাড়ির কর্মচারীদের মধ্যে দু’জন করোনায় আক্রান্ত। তাদেরও চিকিৎসা চলছে।
ঈশ্বরের কৃপায় এখন সবাই অনেকটা ভাল আছে। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রোটোকল অনুযায়ী সমস্ত সুরক্ষাবিধি মানা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগম ও তার আধিকারিকরা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সাহায্য করেছেন।
এর জন্য কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ।’























