ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

সন্তানকে কামড়িয়ে হত্যা করলো বাবা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১১২২ বার পড়া হয়েছে

সন্তানকে কামড়িয়ে হত্যা করলো বাবা

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে উত্তেজিত বাবা কামড়ানোর পর আহত ৯ দিন বয়সের এক শিশু রিয়াদ এর মৃত্যু হয়েছে। পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। আটক আবু হানিফ (৪৩)। সে নাটোরের সিংড়া থানার মাদারীপুর এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রহিমা খাতুন সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। গত ১৫ জুলাই দাম্পত্য কলহের জেরে হানিফ উত্তেজিত হয়ে তার ৯ দিন বয়সের শিশু সন্তান রিয়াদের মুখমণ্ডলে একাধিক কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে। প্রতিবেশীরা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শিশুটির অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রবিবার শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনার পরপরই শিশুটির বাবা আবু হানিফকে আটক করে। নিহত শিশুটির মা রহিমা খাতুন বাদী হয়ে তার স্বামীর (শিশুর বাবা) বিরুদ্ধে সোমবার (১৮ জুলাই) স্বামীর বিরুদ্ধে মামলা করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দক্ষিণ চতর এলাকার আব্দুল হকের বাড়িতে প্রায় দুই মাস ধরে স্বপরিবারে ভাড়া থাকেন আবু হানিফ। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার নলসন্ধা এলাকার আব্দুস সাত্তারের মেয়ে রহিমা খাতুনকে বিয়ে করেন। সম্প্রতি অভাব অনটনের সংসারে নানা বিষয়াদি নিয়ে হানিফের সঙ্গে তার স্ত্রী রহিমা খাতুনের দাম্পত্য কলহ চলে আসছিল।

ট্যাগস :

সন্তানকে কামড়িয়ে হত্যা করলো বাবা

আপডেট সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩