ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগ

News Editor
  • আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১৪৪১ বার পড়া হয়েছে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসেই ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার এ লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের উপস্থিতিতে টেলিটকের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শিক্ষা প্রকৌশল অধিদফতরে নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষকের শূন্যপদ এবং গত জুন মাস থেকে এখন পর্যন্ত সহকারী শিক্ষকের যেসব পদ শূন্য রয়েছে, এসব পদের বিপরীতে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

এর আগে রোববার অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির পর আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১৮ হাজার ১৪৭ জনকে নিয়োগ দেয়া হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগ

আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০