ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দলপুর-৪ গ্যাস কূপ থেকে জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

সুন্দলপুর-৪ গ্যাস কূপ থেকে জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে “সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ” খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধ্যান; জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কুপটির খনন কাজ শুরু করা হয়।

বাপেক্স সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। যার মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে আরও ২-৩ দিন ডিএসটি পরীক্ষা শেষে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সুন্দলপুর-৪ গ্যাস কূপ থেকে জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬