ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা Logo খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো সড়ক অবরোধ Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

স্ত্রীর পরকীয়া: মাইকে তালাক দিলেন স্বামী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১১৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিলেন ছৈয়দ নুর। মাইকে তালাক ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরকীয়ার অভিযোগ ওঠে। একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন ছৈয়দ নুর। পরে আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাকনামা পাঠান তিনি। এরপরও মোমেনা ঘর থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ হয়ে জনসম্মুখে তালাকের ঘোষণা প্রচার করেন তিনি।

স্থানীয় সাইফুদ্দিন জানান, স্ত্রীর পরকীয়ায় ছৈয়দ নুর সমাজের কাছে লজ্জিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দেন।

ছৈয়দ নুর বলেন, ‘তাকে (স্ত্রী) আইনিভাবে তালাক নোটিশ পাঠাই। এরপরও তিনি ঘর থেকে বের হয়ে যাননি। সমাজের লোকজন আমাকে বয়কট করছে। আমার আইনি তালাক নোটিশ বিশ্বাস না করায় মাইকে ঘোষণা দিয়ে তালাক দিলাম।’

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ বিষয় সম্পর্কে তিনি এখনও অবগত নন। কেউ সাহায্য চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[irp]

ট্যাগস :

স্ত্রীর পরকীয়া: মাইকে তালাক দিলেন স্বামী

আপডেট সময় : ০৭:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২