ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১৪৩৬, মৃত্যু আরও ৩২,

News Editor
  • আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২৫ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ২৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৮৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে করোনায় মৃত ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা তুলে ধরার পাশাপাশি জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ হয় এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৪৫৫টি।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৮৮

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী আটজন। তাদের মধ্যে হাসপাতালে ৩১ জন এবং বা‌ড়ি‌তে একজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ত্রি‌শোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ছিলেন ২৪ জন। ঢাকা বিভাগের ছিলেন ২৪ জন, চট্টগ্রামের দুইজন, রাজশাহীর চারজন, সি‌লেটের‌ একজন এবং ময়মন‌সিং‌হ বিভাগের ছিলেন একজন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৬৬ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ছিলেন চার হাজার ৬৩ জন (৭৭ দশমিক ৩৮ শতাংশ) এবং নারী ছিলেন এক হাজার ১৮৮ জন (২২ দশমিক ৬২ শতাংশ)।

২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১৪৩৬, মৃত্যু আরও ৩২,

আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০