ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ১১৬২ বার পড়া হয়েছে
পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেছেন ‘দুর্গম পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কিছু দুষ্কৃতকারী পাহাড়কে অশান্ত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান সাধারণ মানুষের প্রতি’।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে গুইমারা উপজেলার বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
এসময় মানবিক সহায়তা হিসেবে শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, সৌর বিদ্যুৎ, ঢেউটিন, সেলাই মেশিন, স্প্রে মেশিন, শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ৩৬২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী প্রমূখ।
ট্যাগস :

পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী

আপডেট সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪