ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোয়াংছড়িতে দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

রোয়াংছড়িতে দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

হ্লাছোহ্রী মারমা/বোয়াংছড়ি প্রতিনিধিঃ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করেছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসন।

আজ শনিবার (১৮ জুলাই) এ সকল ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।

বন্যায় ক্ষতিগ্রস্ত ২ নম্বর তারাছা ইউনিয়নের দুর্গম নোয়াপতং মুখপাড়া, তারাছাপাড়া, তালুকদারপাড়া ও ছাইংগ্যা দানেসপাড়ায় পৃথক পৃথকভাবে ৩শ ৩৪টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি বিস্কুট এবং এক কার্টন (১০০ প্যাকেট) শুকনা খাবার বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় নৌকা ও সড়কপথ ব্যবহার করে এসব ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণের পাশাপাশি ইউএনও তাজমিন আলম তুলি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, যোগাযোগব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ইউএনও তাজমিন আলম তুলি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। কোনো পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, ইউপি সদস্য মোহাম্মদ মোরশেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রোয়াংছড়িতে দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১২:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬