ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার

ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ পর্যায়ে, বহাল রাখার চেষ্টায় যুক্তরাষ্ট্র

News Editor
  • আপডেট সময় : ০৫:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • / ১১৩১ বার পড়া হয়েছে

ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। তবে দেশটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে রাশিয়া বলে, আগামী ১৮ অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র বুদ্ধিবৃত্তিক আচরণ করবে বলে আশা করছে মস্কো।

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়া ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত ২২৩১ নম্বর প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায়। ওই প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে।

ইউরোপে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

গত কয়েক মাস ধরেই ইরানের ওপর থেকে এই নিষেধাজ্ঞা যাতে ওঠে সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন সরকার। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন, মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। সুতরাং, ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো অধিকার তাদের আর নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার কাজে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই।

সূত্র- পার্সটুডে

ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ পর্যায়ে, বহাল রাখার চেষ্টায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৫:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০