ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী ফের ২ দিনের রিমান্ডে

News Editor
  • আপডেট সময় : ০৬:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দিপুর ফের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে তিন দিনের রিমান্ড শেষে আসামি দিপুকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মবিনুল হক তার পাঁচ দিনের রিমান্ডের নেওয়ার জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

ইরফানের আরও ১৪ দিন রিমান্ডের আবেদন

গত ২৭ অক্টোবর দিপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন টাঙ্গাইল শহর থেকে আসামি দিপুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে ২৬ অক্টোবর হাজী সেলিমের গাড়ী চালক মিজানুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৬ অক্টোবর সকালে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।

ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী ফের ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৬:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০