ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ব্রিটেনে এক মাসের লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৯:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

ব্রিটেনে আবারও এক মাসের জন্য লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার পর শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই দফায় কার্যকর হবে লকডাউন।

ইউরোপের মধ্যে ব্রিটেনেই করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দৈনিক ২০ হাজারের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত হচ্ছেন সে দেশে। 

বিশেষজ্ঞদের শঙ্কা, এই সংখ্যা পৌঁছাতে পারে ৮০ হাজার পর্যন্ত। প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, সংক্রমণ রোধের ক্ষেত্রে এ ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। 

তবে লকডাউনের মধ্যেও খোলা থাকবে কিছু পরিষেবা। সেগুলোর মধ্যে জরুরি পরিষেবা ছাড়াও থাকছে স্কুল ও বিশ্ববিদ্যালয়। রেস্তোরাঁয় বসে পানাহার করা যাবে না। তবে খাবার ও পানীয় কিনে নিয়ে যাওয়া যাবে।

ব্রিটেনে সংক্রমণের হার লাগামছাড়া হয়ে গেছে- বিশেষজ্ঞদের পক্ষ থেকে এ ব্যাপারে সতর্কতা পাওয়ার পরই লকডাউনের পথে হাঁটলেন বরিস জনসন। 

এর আগে ইংল্যান্ডে প্রথম দফার লকডাউন ছিল ২৩ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত। সেবারও লকডাউন দেরিতে ঘোষণা করায় সমালোচিত হয়েছিলেন বরিস জনসন। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

সূত্র : বিবিসি

ব্রিটেনে এক মাসের লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০