ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

অভিষেকেই হোঁচট খেলেন পচেত্তিনো

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৩৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • / ১১৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: শুরুটা হতে পারত দারুণ জয়ে। তবে কপাল খারাপ পচেত্তিনোর। পিএসজির কোচ হিসাবে তার যাত্রাটা হলো হোঁচট খেয়ে। বুধবার রাতে ফরাসি লিগ ওয়ানে তার দল পিএসজি ১-১ গোলে ড্র করেছে এতিয়েনের বিপক্ষে। ফলে নতুন বছরটাও খুব ভালোমতো শুরু হলো ফরাসি জায়ান্টদের। লিগে টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারাল পিএসজি।

এই ম্যাচ দিয়ে প্যারিসের ক্লাবটিতে শুরু হলো মাওরিসিও পচেত্তিনো অধ্যায়। আগের কোচ টমাস টুখেলকে বরখাস্ত করার পর নতুন বছরের শুরুতে ক্লাবের সাবেক এই সেন্টার-ব্যাককে নিয়োগ দেয় ফরাসি চ্যাম্পিয়নরা।ঘরের মাঠে ১৯ মিনিটে লিড নেয় এতিয়েন। গোলটি করেন রোমাইয়ান হামুমা। অবশ্য তিন মিনিট পরেই ম্যাচে ফেরে পিএসজি। সতীর্থের উঁচু ক্রস বাঁ দিকে পেয়ে কিলিয়ান এমবাপে ডি-বক্সে বল বাড়ান মার্কো ভেরাত্তিকে। তার পাসে বল পেয়ে শরীর ঘুরিয়ে জালে পাঠান কিন।

ম্যাচের বাকি সময় উল্লেখযোগ্য কিছু আক্রমণ করেছিল পিএসজি। কিন্তু গোলের দেখা মেলেনি। একবার গোলের ভালো সুযোগ পেয়েছিল এতিয়েনও। শেষ অবধি ম্যাচ ড্র হয় ১-১ গোলে।হোঁচট খেলেও পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠেছে পিএসজি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অলিম্পিক লিও।

ট্যাগস :

অভিষেকেই হোঁচট খেলেন পচেত্তিনো

আপডেট সময় : ০৬:৩৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১