ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সারা আলি খানের অজানা কথা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / ১১১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের প্রথম সারির স্টারকিডদের মধ্যে অন্যতম সারা আলি খান। ‘কেদারনাথ’ দিয়ে তার ক্যারিয়ার শুরু। প্রথম নায়ক সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তার অফস্ক্রিন রোমান্সের গুঞ্জনেও সরগরম ছিল ইন্ডাস্ট্রি। ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’ ছবির সঙ্গে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছেন।

সামনেই আসছে তার ছবি ‘আটরঙ্গী রে’। এই ছবিতে তাকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে জুটিতে। অভিনয়ের পাশাপাশি সারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যোগাযোগ রাখেন ভক্তদের সঙ্গে।

মুম্বাইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলের পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন তিনি। তার পরই হঠাৎ অভিনয়ের সুযোগ পান। ছবিতে অভিনয় করার পরিকল্পনা সে ভাবে ছিল না সাইফকন্যার। ‘হ্যালো’ ম্যাগাজিনের জন্য তিনি মা অমৃতার সঙ্গে ফটোশুট করেন। এই ফটোশ্যুটের পরই তার কাছে মডেলিং ও অভিনয়ের সুযোগ আসতে থাকে।

সারা স্কুল জীবনে মাঝে মাঝেই বেশ দুষ্টুমি করতেন। এক বার দুষ্টুমির জন্য বেজায় বকুনি খেয়েছিলেন। স্কুলের প্রিন্সিপাল নাকি সাসপেন্ড করার ভয়ও দেখিয়েছিলেন। কী করেছিলেন সারা? তিনি ক্লাসরুমের সিলিং ফ্যানের উপর আঠার কৌটো রেখে দিয়েছিলেন। তার পর যে-ই ফ্যান ঘুরতে শুরু করেছে, কৌটো উল্টে সব আঠা ছড়িয়ে এবং ছিটে এসে পড়ে ক্লাসের পড়ুয়াদের উপর। ক্লাসের শিক্ষিকার কাছ থেকে খবর যায় প্রিন্সিপালের কাছে। তার পরই তিনি তিরস্কার করেন সারা-কে। সারা প্রিন্সিপালকে কথা দেন, আর কোনোদিন এই রকম দুষ্টুমি করবেন না। সেই কথা তিনি রেখেছিলেন। আর কোনও দিন এ রকম দুষ্টুমি তিনি করেননি।

পরে এক সাক্ষাৎকারে স্কুলবেলার এই দুষ্টুমির কথা বলেছিলেন সারা আলি খান। জানিয়েছিলেন, স্কুল বা কলেজে তিনি ছিলেন আর পাঁচ জন সাধারণ পড়ুয়ার মতোই। তিনি যে স্টারকিড তথা পতৌদি পরিবারের সন্তান, সে কথা ভুলে পড়াশোনায় মন দিতে বলতেন সাইফ। সেটাই মনে রাখতেন সারা।

তার সঙ্গে সিনেমা নিয়ে আলোচনাও করতেন না সাইফ। এমনকি, বড় হয়ে অভিনেত্রীই হতে হবে, এমন কথাও কোনও দিন বলেননি সাইফ বা অমৃতা, জানিয়েছেন সারা।

২০০৪ সালে সাইফ-অমৃতার বিয়ে ভেঙে যাওয়ার সময় সারার বয়স ছিল ৯ বছর। তার পর তিনি তার ভাই ইব্রাহিমের সঙ্গে বড় হন অমৃতার কাছেই।

তবে সাইফের সঙ্গে সারা এবং ইব্রাহিম দু’জনেরই সম্পর্ক ভালো। সাইফের দ্বিতীয় স্ত্রী কারিনা এবং সাইফ-কারিনার একমাত্র ছেলে তৈমুরের সঙ্গেও মাঝে মাঝেই দেখা যায় সারা-ইব্রাহিমকে।

দর্শকদের মতে, বর্তমানে স্টারকিডদের মধ্যে সারা অন্যতম জনপ্রিয়। অনেকেই তার মধ্যে ভবিষ্যতের তারকাকে খুঁজে পাচ্ছেন।

ট্যাগস :

সারা আলি খানের অজানা কথা

আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১