ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

ঢাকার রমনাতে শেখ জামালের নামে টেনিস কমপ্লেক্স

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / ১১১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ঢাকার রমনা টেনিস কমপ্লেক্সের নতুন নামকরণের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতদিন টেনিস ফেডারেশনের অন্যতম ভেন্যু হিসেবে পরিচিত ছিল রমনা টেনিস কমপ্লেক্স। এবার এই কমপ্লেক্স পরিচিতি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে।

সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে। লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণের বিষয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে এক একটি আলোকবর্তিকা। স্বাধীনতার অব্যবহিত পরেই দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান সূর্যের আলোর ন্যায় দীপ্তিমান। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন। আমরা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্রীড়াঙ্গনে তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে জাতীয় টেনিস কমপ্লেক্সকে লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স হিসেবে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

এছাড়া বর্তমানে টেনিস কমপ্লেক্সের সার্বিক অবকাঠামো বেশ উন্নয়ন করা হয়েছে। ইতোমধ্যে টেনিস কমপ্লেক্সটি আধুনিকায়ন করতে আটটি নতুন কোর্ট ফ্ল্যাডলাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি জিমনেসিয়াম নির্মাণ, প্রধান ফটক সংস্কার ও আধুনিকায়ন, আবাসিক সুবিধাসহ মিডিয়া সেন্টার নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কাজও শেষ হয়েছে।

ট্যাগস :

ঢাকার রমনাতে শেখ জামালের নামে টেনিস কমপ্লেক্স

আপডেট সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১