শিরোনাম:
ব্রাজিলের বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যের উপকূলীয় গ্যারাটুবা এলাকায় সোমবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন।
সংবাদমাধ্যমর এএফপির খবরে জানা যায়, বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটরিনা রাজ্যের বালনারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাসটির চালকও আহত হন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার অনানিন্দুয়া শহর থেকে কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।


















