ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

মেসিকে ছাড়িয়ে গেলেন লুইস সুয়ারেজ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / ১১৭০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ফুটবল ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুজনে ছিলেন বেশ ভালো বন্ধু। গত মৌসুমে বার্সা থেকে বিদায় নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন সুয়ারেজ। চলতি মৌসুমে নতুন দলে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন তিনি। এরই মধ্যে চলতি মৌসুমে গোলসংখ্যায় মেসিকে ছাড়িয়ে গেছেন এ উরুগুয়ে স্ট্রাইকার।

বার্সেলোনা থেকে সুয়ারেজের বিদায় নেয়াটা ভালো ভাবে নেননি লিওনেল মেসি। তিনি চেয়েছিলেন, সুয়ারেজ যেন বার্সাতেই থাকে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ মেসির চাওয়াকে প্রাধান্য দেয়নি। একবারে বিনামূল্যে ছেড়ে দিয়ে তাকে বিদায় করেই যেন খুশি ছিল ক্লাব কর্তৃপক্ষ।

তবে বার্সেলোনা যে সুয়ারেজকে বিক্রি করে ভুল করেছিল সেটার প্রমান অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই দিয়ে যাচ্ছেন সুয়ারেজ। একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে লিগ শিরোপার দৌড়ে সবার থেকে অনেকটাই এগিয়ে আছে অ্যাথলেটিকো।

বার্সেলোনার চেয়ে ১ ম্যাচ কম খেলে এরই মধ্যে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে অ্যাথলেটিকো। দলটির এই পথ চলার পেছনে দুর্দান্ত অবদান রেখেছেন সুয়ারেজ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২টি গোল করেছেন তিনি। যা এই মৌসুমে এখনো পর্যন্ত লা লিগায় সর্বোচ্চ।

সুয়ারেজের সমান ১২টি গোল করেছেন সেভিয়ার স্ট্রাইকার ইউসুফ এন নেসরি। লিওনেল মেসি ১১টি গোল করে আছেন তালিকার তিনে। এছাড়া ১০টি করে গোল করেছেন জেরার্ড মরেনো এবং করিম বেনজেমা।

ট্যাগস :

মেসিকে ছাড়িয়ে গেলেন লুইস সুয়ারেজ

আপডেট সময় : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১