মিয়ানমারে সেনা অভ্যুত্থান, উদ্বিগ্ন বিএনপি
- আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
মিয়ানমারের সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বাতিল করে মিয়ানমারের সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখলের অতি সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
মির্জা ফখরুল বলেন, গত কয়েক বছর ধরে মিয়ানমার থেকে বিতাড়িত কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করলেও তাদের নিরাপদ প্রত্যাবর্তনের কোনো ব্যবস্থাই বাংলাদেশ সরকার করতে পারেনি। নতুন এই রাজনৈতিক প্রেক্ষিতে বিষয়টি যাতে আরও দুষ্কর কিম্বা জটিল না হয়ে পড়ে সে ব্যাপারে দ্রুত কার্যকর কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সোমবার (০১ ফেব্রুয়ারি) মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের একদিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে এই বিবৃতি দেওয়া হলো। বিবৃতিতে স্বাক্ষর করেছেন দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

















