বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদের ফেক ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদের ফেক ভিডিও ভাইরাল
আস্থা ডেস্কঃ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদের ফেক ভিডিও ভাইরাল করেছে কুচক্রি মহল। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নির্দিষ্ট দলের আইডি থেকে এই ফেক ভিও প্রচার করা হচ্ছে। যদিও এই ভিডিওতে শুধুমাত্র দু-একটি স্থির ছবিকে ভিডিও তৈরি করে এ প্রচারণা শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার অন্যান্য রাজনৈতিক দল ও ভিন্ন কিছু ছাত্র সংগঠনের পেজ থেকে এসব ভিডিও ছড়ানো হচ্ছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, ইমেজ সংকটে পড়া জামায়াতের নেতাকর্মীরা এবার বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদকে টার্গেট করা হয়েছে। আজাদের বিরুদ্ধে প্রচারিত ভিডিওতে একজন নারীর ছবি দেখা গেলেও তার মুখমন্ডল দেখা যায় না। স্থানীয় ফ্যাক্ট চেকের মাধ্যমেও ওই ভিডিওর সত্যতা পাওয়া যায়নি।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ইসমাইল হোসেন বলেন, ফরহাদ হোসেন আজাদ ছাত্রদলের সোনালী অতীত। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনীতিকে কলঙ্কিত করতেই একটি চিহ্নিত মহল উঠেপড়ে লেগেছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দাবি করেছেন, ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তাঁর ভাষ্য, এটি রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচারের অংশ হতে পারে। তিনি বলেন, ছবিটি সম্পূর্ণ ভুয়া। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালিয়ে থাকতে পারে।”
দৈনিক আস্থা/এমএইচ



















