ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেনের নির্দেশে বিমান হামলা, নিহত ১৭

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিম সিরিয়ার ইরান সমর্থিত একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই এ হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে একজন বেসামরিক ঠিকাদারকে হত্যা এবং মার্কিন কর্মকর্তাদের ওপর রকেট হামলার জবাবে এই আক্রমণ করা হয়েছে। এ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। খবরে বলা হয়, সিরিয়ার ওই সামরিক স্থাপনাটি ইরানের মদদপুষ্ট দুই গোষ্ঠী ব্যবহার করত।

এ ব্যাপারে মার্কিন মুখপাত্র জন কিরবি জানান, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনারা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলা চালায়। ‘হামলার শিকার হওয়া স্থাপনাটি মূলত ‘কায়তিব হিজবুল্লাহ’ও ‘কায়তিব সাইদ আলসুহাদা’ মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র ছিনতাই অভিযানের জন্য ব্যবহার করত। এসব মিলিশিয়া গোষ্ঠীর হামলা সক্ষমতা কমাতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। কিরবি আরো জানান, একটি বর্ডার কন্ট্রোল পয়েন্টে চালানো হামলায় কাতাইব হিজবুল্লাহ, কাতাইব সাইয়্যিদ আল সুহাদার (কেএসএস) মতো ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠীর বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন ওই হামলায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সম্প্রতি ইরাকে মার্কিনিদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন। দুই সপ্তাহ আগে ‘এরবিল’এয়ারপোর্টের ভেতরে যুক্তরাষ্ট্রের একটি মিলিটারি বেজে হামলায় বিদেশি এক ঠিকাদারের মৃত্যু হয়। এই হামলায় আরো নয়জন আহত হন এবং হামলায় রকেট ব্যবহার করা হয়েছিল।

২০১৪ সাল থেকে আইএস ও আইএসআইএলের সঙ্গে লড়াই চালিয়ে যেতে বিদেশি সেনাদল মোতায়েন করা হয়। স্বল্প পরিচিত শিয়া জঙ্গিগোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম ১৫ ফেব্রুয়ারির সেই হামলার দায় স্বীকার করেছে। এরই এক সপ্তাহ পর বাগদাদে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে হামলা চালানো হয়।

ট্যাগস :

বাইডেনের নির্দেশে বিমান হামলা, নিহত ১৭

আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১