আবারও ইরাকে মার্কিন গাড়ি বহরে হামলা
- আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৯৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরাকে আবারও মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী দু’টি গাড়ি বহরে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগদাদ ও বাবেল প্রদেশে আলাদা দু’টি গাড়ি বহরে হামলা চালানো হয়। তবে এখনো পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি।
সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে সাহায্য করে বলে অভিযোগ রয়েছে।























